নিরব, মডেল ও অভিনয়শিল্পী। মা নূরজাহান আলম, গৃহিণী। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।

১. প্রিয় পোশাক...
নিরব: খাটো প্যান্ট, টি-শার্ট আমার পছন্দের পোশাক। শীতকালে জিনস প্যান্টের সঙ্গে যেকোনো ধরনের জ্যাকেট পরতে পছন্দ করি।
মা: শাড়ি। টাঙ্গাইলের সুতির শাড়ি বেশি পছন্দ করি।
২. কোন ধরনের খাবার পছন্দ?
নিরব: গ্রিলড চিকেন ও যেকোনো রকম মিষ্টি আমার প্রিয় খাবার। এ ছাড়া পিঠাও ভালো লাগে।
মা: ভাত, ইলিশ মাছ ও বিভিন্ন ধরনের শাকসবজি।
৩. বারবার দেখতে ইচ্ছে করে যে সিনেমা...
নিরব: বাংলাদেশের অন্তরে অন্তরে, ভারতের দেবদাস এবং হলিউডের টপগান ও মিশন ইম্পসিবল।
মা: দীপ জ্বেলে যাই, পথে হল দেরী ও ওরা ১১ জন।
৪. কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?
নিরব: দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ ও দক্ষিণ কোরিয়ার ইংচং।
মা: রাজবাড়ীর পাংশায় আমার বাবার বাড়ি আর সদরে আমার শ্বশুরবাড়ি—তাই রাজবাড়ী বেড়াতে ভালো লাগে।
৫. প্রিয় সংগীতশিল্পী?
নিরব: বাংলাদেশের হাবিব, আরফিন রুমি, হৃদয় খান, ইমরান ও শূন্য ব্যান্ড এবং ভারতের এ আর রাহমান।
মা: রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনের গান আমার ভালো লাগে।
৬. প্রিয় অভিনয়শিল্পী?
নিরব: সালমান শাহ, বলিউডের শাহরুখ খান, কারিনা কাপুর ও হলিউডের টম ক্রুজ।
মা: উত্তমকুমার, সুচিত্রা সেন ও শাহরুখ খান আর বাংলাদেশের রাজ্জাক, শাবানা।
৭. প্রিয় রং...
নিরব: সবুজ।
মা: সবুজ, লাল ও হলুদ।
৮. অবসর কাটে কীভাবে?
নিরব: প্রিয়জনের সঙ্গে কথা বলে।
মা: বিভিন্ন ধরনের বই পড়ে।
৯. টেলিভিশনে কোন ধরনের অনুষ্ঠান দেখেন?
নিরব: মুভি।
মা: বাংলাদেশের ধারাবাহিক নাটক ও এক ঘণ্টার নাটক দেখি।
১০. পত্রিকা হাতে পেলে সবার আগে কোনটা পড়েন?
নিরব: সবার আগে বিনোদন পাতা পড়ি। এরপর প্রথম পাতার শিরোনাম দেখি।
মা: সবার আগে প্রথম পাতা, এরপর খেলার পাতা।
সাক্ষাৎকার: শফিক আল মামুন