নিরাপত্তা রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রস+স্টাইল
সময় এখন নিরাপত্তার চাদরের
রস+স্টাইল প্রতিবেদক

গুমের দাপট চলছে এখন। পোশাকের বেলায় তাই এখন পছন্দে এগিয়ে আছে দেশি কাপড়ের নিরাপত্তার চাদর। বেশ পাতলা আর নরম কাপড়ের এই পোশাকটাই বেশি আরামের। তবে তাতে বৈচিত্র্যের কমতি নেই। রং আর নকশায় নতুনত্ব এনে ফ্যাশন ডিজাইনাররা সবার জন্য গুম মৌসুমের নিরাপত্তার চাদরের সংগ্রহ সাজিয়েছেন দারুণভাবে। বাজার ঘুরে তা-ই দেখা গেল।
ফ্যাশন হাউস ‘নিরাপত্তা’র অন্যতম স্বত্বাধিকারী ও ডিজাইনার নিরাপদ খান বলেন, ‘গুমের মৌসুমে পোশাক যতটা নিরাপদ ও আরামদায়ক হয়, ততই ভালো। এ সময় দেশি কাপড়ে তৈরি এ চাদরে শান্তি মিলবে। মানুষ নিশ্চিন্তে ঘরের বাইরে বেরোতে পারবে। রাত-দিন যখন ইচ্ছা তখন যেকোনো জায়গায় ঘুরে বেড়াতে পারবে ভয়কে বুড়ো আঙুল দেখিয়ে। বিশেষ ছাড়ও চলছে এখন।’

বাকি অংশ গুম হয়ে গেছ

রস সাহিত্য
রস সাহিত্য

রস সাহিত্য
ব ই আ লো চ না
নিরাপদ ঘুম/গুম
মাহমুদুল হক
প্রচ্ছদ: গুগল চৌধুরী প্রকাশক: গুমকোষ প্রকাশনী
৪২০ পৃষ্ঠা দাম: ১৬৯ টাকা
১৯৭৪ সালে নিরাপদ তন্দ্রা নামে একটি উপন্যাস প্রকাশিত হয়েছিল মাহমুদুল হকের। উপন্যাসটির শেষে গিয়ে আমরা দেখতে পাই, মশারির ভেতর শুয়ে থাকা ভ্রুক্ষেপহীন, নিরুত্তর, আপন মনে ব্যক্তিক সুখ-দুঃখ নিয়ে মেতে থাকা এক পারফরমার যেন আমরাই, অর্থাৎ তথাকথিত মধ্যবিত্ত সমাজের মানুষেরা। আমরাই সমাজের কিছু ছিন্নমূল মানুষের দিকে ভ্রুক্ষেপ না করে ‘নিরাপদ তন্দ্রা’য় মেতে আছি! তবে আমরা কেবল নিরাপদ তন্দ্রায় মেতে নেই; আমরা এখন ব্যস্ত নিরাপদ ঘুম বা গুমে। অন্তত মাহমুদুল হকের নতুন এ বইয়ে তো তা-ই দেখা যাচ্ছে। লেখক বইটি লিখেছিলেন সম্ভবত আশির দশকে। এত দিন বাদে সেই পাণ্ডুলিপি উদ্ধার হওয়ার পর বই হিসেবে প্রকাশিত হলো। কী আশ্চর্য, বইয়ের নামের যে জায়গায় ঘুম বা গুম লেখা হয়েছিল, সে জায়গাটা উঁইপোকা খেয়ে ফেলেছিল! যেমন আমাদের নিরাপত্তা খেয়ে ফেলছে গুম! মাহমুদুল হক গবেষকেরা বলছেন, লেখক আসলে গুমের কথাই বলেছেন। তার পরও নিশ্চিত হতে না পেরে বইয়ের নাম রাখা হয়েছে নিরাপদ ঘুম/গুম। বইটি পড়ার পরে লেখকের সূক্ষ্ম ও গভীর দূরদৃষ্টির পরিচয় মেলে। না হলে বছর ত্রিশেক পরে যে দেশে গুমের জোয়ার বইবে, তা তিনি আগে থেকেই কী করে বুঝলেন!

রসের দিনে
রসের দিনে

রসের দিনে
কা র্য কা র ণ
অপহরণের সময় নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ঘুমিয়ে থাকে কেন?
সম্প্রতি ইউনিভার্সিটি অব হনলুলুর একদল গবেষক চমকপ্রদ তথ্য দিয়েছেন। তাঁরা সাম্প্রতিক সময়ে গুম-অপহরণ নিয়ে গবেষণা করে দেখেছেন, বিপদের ঠিক আগে আগেই নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘুমিয়ে পড়ে! বিশেষ করে যখন গুম-অপহরণ সংঘটিত হয়, তখনই তাদের ভীষণ ঘুম পায়, চোখ ঢুলুঢুলু করে এবং ক্রমাগত হাই ওঠে। এই উপসর্গটিকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় ‘স্লিপিং ডেঞ্জারোমাইটিস’। অর্থাৎ বিপদের মুহূর্তে ঘুমের উপসর্গ। নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর প্রায় ১০০ সদস্যের ওপর জরিপ চালিয়ে এ সিদ্ধান্তে এসেছেন তাঁরা। তবে কেন এমন হয়? উত্তর হলো, অপহরণকারীরা গুম-অপহরণের সময় বাতাসে 
ঘুমের ট্যাবলেটের গুঁড়া ছড়িয়ে দেয়, ফলে শ্বাস নেওয়ার সময় তা ঢুকে পড়ে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যের নাকে। এতে করেই তাঁরা 
ঘুমিয়ে পড়েন এবং অপহরণকারীরা নিশ্চিন্তে 
কর্ম সম্পাদন করে।