নিরাপত্তায় প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাটি ঘটেছিল বড়সড় একটি কম্পিউটার দোকানে। বিসিএস কম্পিউটার সিটির দোকানটিতে হঠাৎ দেখা গেল, একটি ল্যাপটপ কম্পিউটার হাওয়া। অনেক খোঁজাখুঁজির পরও এর কোনো হদিস মিলল না। এরপর দোকানে লাগানো সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা থেকে ভিডিও ফুটেজ বের করে দেখতে দেখতে কম্পিউটার লাপাত্তা হওয়ার দৃশ্য পাওয়া গেল। দোকানে ল্যাপটপ দেখার সময় এক ছেলে ল্যাপটপটি চুরি করে নিয়ে যায়। এরপর সেই ভিডিও ফুটেজ থেকে ছেলেটির ছবি বের করে দোকানের সব কর্মীর হাতে দেওয়া হয়। এর ঠিক চার মাস পরে সেই ছেলে আবার ওই দোকানে এলে একজন বিক্রয়কর্মী তাকে শনাক্ত করেন। এরপর সে ল্যাপটপ চুরির দায় শিকার করে। এভাবেই হারানো ল্যাপটপ উদ্ধার করা সম্ভব হয়েছিল।আজকাল আমাদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, প্রতিষ্ঠান বা অফিস কিংবা যানবাহনের নিরাপত্তার জন্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে। নিরাপত্তার জন্য অনেক কার্যকর প্রযুক্তির উন্নয়নও হচ্ছে প্রতিনিয়ত। হার্ডওয়্যার সফটওয়্যারের সমন্বয় হচ্ছে, আবার নিরাপত্তা নিশ্চিত করতে ওয়েবকেও ব্যবহার করা হচ্ছে।সিসি ক্যামেরাবিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, দোকান, অফিস-আদালত এমনকি শহরের গুরুত্বপূর্ণ স্থানেও এখন সিসি ক্যামেরা দেখা যায়। দেশেএখন দুই ধরনের সিসি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। নিরাপত্তার প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান জিএম ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক জাকির উদ্দিন আহামেদ জানান, দুই রকমের ক্যামেরার মধ্যে আছে, আইপি (ইন্টারনেট প্রটোকল) অর্থাৎ ওয়েবভিত্তিক সিসি ক্যামেরা এবং ডিজিটাল ভিডিও রেকর্ডিং (ডিভিআর) ক্যামেরা।এর মধ্যে আইপি ক্যামেরা দিয়ে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ক্যামেরাযুক্ত স্থান পর্যবেক্ষণ করা যাবে। এমনকি চাইলে সেখান থেকে সফটওয়্যারের সহায়তায় ক্যামেরা ডানে-বাঁয়ে ঘোরানো যাবে, আবার ছবি বড় করে (জুম) দেখা যাবে এবং বিভিন্ন তথ্য রেকর্ড হবে। নিরাপত্তার জন্য এটি এখন বেশি জনপ্রিয় বলে জানান জাকির উদ্দিন আহমেদ।আর সাধারণ পদ্ধতির সিসি ক্যামেরার সাহায্যে ডিজিটাল ভিডিও রেকর্ডিং করা হয়। প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে এটি সংযুক্ত থাকবে এবং একটি কম্পিউটারের মাধ্যমে সর্বোচ্চ ১৬টি জায়গা একইসঙ্গে পর্যবেক্ষণ করা যাবে। ধারণ করা ভিডিও থেকে ছবিও সংগ্রহ করা যাবে। আবার মোশন বা চলাফেরার ওপর নজরদারি করতেও সিসি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। আগুন লাগলেই সংকেতঅনেক স্থানে আগুন লাগলে তা জানতে দেরি হওয়ার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতির সঙ্গে সঙ্গে অনেকের প্রাণহানীর ঘটনাও ঘটছে। এসব দুর্ঘটনা রোধে নানা ধরনের প্রযুক্তি ব্যবহূত হচ্ছে।প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে প্রতি ১৫ স্কয়ার ফুট অন্তর ধোঁয়ানির্ণয়ক যন্ত্র বসানো যায়। একটি বহুতল প্রতিষ্ঠানের বিভিন্ন তলায় এগুলো বসানোর পর একটি স্থানে নিয়ন্ত্রণ বোর্ড থাকে। এখানে প্রতিটি তলার সুইচ থাকে। কোনো সময় কোনো তলায় ধোঁয়া উঠলে বা আগুনের সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে তা নিয়ন্ত্রণ বোর্ডে দেখা যাবে। আর তা কোন তালায় লেগেছে, তা-ও চিহ্নিত করা যাবে। সেখান থেকেই সতর্কতা অবলম্বন করা যাবে। এ ছাড়া এই ব্যবস্থার সঙ্গে একটি যন্ত্র লাগিয়ে আরও কার্যকর সতর্কতা অবলম্বন করা সম্ভব। এই যন্ত্র আগুন লাগার আলামত পাওয়ার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট মোবাইল ফোন নম্বরে বার্তা পাঠিয়ে দেবে।চাইলে একসঙ্গে অনেক নম্বরেও একই বার্তা পাঠানোর ব্যবস্থা করা যাবে। এটির আরও একটি উন্নত সংস্করণ রয়েছে। আগুন লাগার বার্তা মুঠোফোনে যাওয়ার সঙ্গে সঙ্গে চাইলেই সেখান থেকে সেই বার্তা ফায়ার সার্ভিস বা নিরাপত্তা প্রতিষ্ঠানে পাঠানো যাবে। এভাবেই আগুন লাগলে প্রযুক্তির সাহায্যে তা নির্ণয় করা যাবে, একই সঙ্গে ব্যবস্থাও নেওয়া যাবে।উপস্থিতি ও চলাচল পর্যবেক্ষণ প্রতিষ্ঠানের কোন কর্মী কখন প্রবেশ করলেন, আবার কখন অফিস ত্যাগ করলেন, তা নির্ণয়ের জন্য প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। একটি নির্দিষ্ট সফটওয়্যারে প্রত্যেক কর্মীর কাজের বিবরণ, অফিসে ঢোকার সময় বা বের হওয়ার সময় প্রভৃতি লিপিবদ্ধ থাকবে। কর্মী অফিসে আসার পর নির্দিষ্ট স্থানে কার্ড ধরলে বা আঙুলের ছাপ দিলেই তাঁর নামের পাশে তাঁর উপস্থিতির সময় উঠবে এবং একই সঙ্গে বের হওয়ার সময় কার্ড ধরলে সেই তথ্যও লিপিবদ্ধ হবে। মাস শেষে তাঁর এসব তথ্য বের করা যাবে। এভাবে প্রতিষ্ঠানের কর্মীদের কাজ পর্যালোচনা করা যায়। বিভিন্ন প্রতিষ্ঠান বা গুরুত্বপূর্ণ স্থানে যাতে সবাই প্রবেশ করতে না পারে, সে জন্য ব্যবহার করা হচ্ছে প্রযুক্তি। চলাচলের ওপর নিয়ন্ত্রণ করার জন্য ইলেকট্রনিক দরজা ও কার্ড ব্যবহার করা যায়। এই পদ্ধতিতে নির্দিষ্ট কয়েকজন মানুষ দরজায় তাঁদের অনুমোদিত কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন। এখানেও আঙুলের ছাপ দিয়ে একই ধরনের কাজ করা যায়। এভাবেই একটি প্রতিষ্ঠানে উপস্থিতি পর্যবেক্ষণ ও চলাচলের ওপর নিয়ন্ত্রণে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। গাড়িটি এখন কোথায়?এখন বিভিন্ন ধরনের দুর্ঘটনার পাশাপাশি গাড়ি চুরির ঘটনাও বেড়েছে। চুরি বা দুর্ঘটনার পর গাড়িটি এখন কোথায় আছে, তা নির্ণয়ের জন্য এখন ব্যবহার করা হচ্ছে প্রযুক্তি। গাড়ির নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠান ক্রান্তি ট্রায়েফিল লিমিটেডের পরিচালক (বিপণন) আহমেদ হোসেন জানান, গাড়ির অবস্থান নির্ণয়ের জন্য প্রযুক্তির সাহায্য নেওয়ার চাহিদা বাড়ছে। এতে গাড়িতে একটি ডিভাইজ লাগানো থাকে। আর সেই ডিভাইজটির অবস্থান স্যাটেলাইটের মাধ্যমে নির্ণয় করা যায়। গাড়িটি কখন কোথায় যাচ্ছে, কত বেগে চলছে, কত কিলোমিটার চলেছে—সবই নির্ণয় করা যাবে। ফলে গাড়িটি চুরি গেলে বা দুর্ঘটনার কবলে পড়লে তা কোথায় আছে, সেটি নির্ণয় করা যাবে প্রযুক্তির মাধ্যমে। আবার চালক যদি বিপদে পড়ে গাড়ির নির্দিষ্ট একটি বোতামে চাপ দেন, তাহলে সেই বার্তা গাড়ির মালিক বা কর্তৃপক্ষের কাছে যাবে। ফলে এভাবেও দুর্ঘটনা সামাল দেওয়া যাবে।আরও কিছুএখন আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বড় বড় শপিং সেন্টার, গুরুত্বপূর্ণ স্থানে প্রবেশের সময় যাতে কেউ অপরাধ ঘটাতে না পারে, সে জন্য ধাতু নির্ণয়ক যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এটি দুই ধরনের হয়। একটি হচ্ছে হ্যান্ড মেটাল ডিটেকক্টরের সাহায্যে একজন নিরাপত্তাকর্মী মানুষের দেহের সঙ্গে এই যন্ত্র লাগিয়ে বুঝতে পারবেন, সে কোনো ধতব দ্রব্য ব্যবহার করছে কি না। আবার ডোর মেটাল ডিটেক্টর নামের আরেকটি যন্ত্রের সাহায্যে কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করার সময় ধাতব কিছু সঙ্গে থাকলে ওই যন্ত্র সংকেত দেবে। এ ছাড়া লাগেজ স্ক্যানার দিয়েও ব্যাগের ভেতরে অবৈধ কিছু আছে কি না, তা নির্ণয় করা হচ্ছে। এভাবেই নিরাপত্তায় নানা ধরনের প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে।