নিরাপদ অভিবাসন বিষয়ে স্কুল পর্যায়ে আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ অভিবাসন, মানব পাচার, এইচআইভি/এইডস বিষয়ে ১২ মার্চ রাঙ্গুনিয়া মজুমদার খীল উচ্চবিদ্যালয়ে উন্নয়ন সংগঠন কারিতাসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে নবম এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, কুইজ, গান ও নাটিকা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুজিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নাসির উদ্দীন।
বক্তব্য দেন কারিতাস নিরাপদ অভিবাসন প্রকল্পের কর্মকর্তা শ্যামল মজুমদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. ইউছুপ, হরিলাল নাথ, রুবি রাণী দে, শিক্ষক মো. নুরুল হুদা, নিরাপদ অভিবাসন উপকমিটির সদস্য বিকাশ চন্দ্র দে, কারিতাস কর্মকর্তা পিন্টু ডায়েস, জসিন্ত মেরী দাশ, আবুল বশর প্রমুখ।
বক্তারা বলেন, সচেতন ও দক্ষ জনশক্তি নিরাপদ অভিবাসনকে ত্বরান্বিত করতে পারে। নিরাপদ অভিবাসন বিষয়ে সর্বস্তরে সচেতনতা সৃষ্টি করতে পারলে মানবপাচার রোধ করা সম্ভব। বিজ্ঞপ্তি।