নিরাপদ সড়ক ও ইভ টিজিংবিষয়ক সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগর পুলিশের কমিশনার মো. আবদুল জলির মণ্ডল বলেছেন, ‘মেয়েরা অবলা অসহায় ও ঘরের পুতুল নয়, সময় এসেছে জেগে ওঠার। এখনই সময় অন্যায়, অনিয়ম, অনাচার ও বখাটেপনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।’
১১ মে মোহরা ছায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চবিদ্যালয়ে নিরাপদ সড়ক ও ইভ টিজিংবিষয়ক শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যালয় কার্যকরী কমিটির সভাপতি আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার, উপপুলিশ কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার শেখ শরিফুল ইসলাম। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের দাতা সদস্য মোরশেদুল আলম কাদেরী, মতিলাল দেওয়ানজী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা মমতাজ প্রমুখ। বিজ্ঞপ্তি।