নিরাপদ সড়ক চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) কর্ণফুলী থানা কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ২৫ মার্চ কর্ণফুলী থানাধীন শিকলবাহা এ জে চৌধুরী ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (যানবাহন) অভিজিৎ চাকমা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কাজী মুহাম্মদ আলমগীর আনছারীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের নগর কমিটির সহসভাপতি মুহাম্মদ হাকিম আলী। বিশেষ অতিথি ছিলেন নগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ, চরপাথরঘাটা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম মঈন উদ্দিন, রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা কর্মকর্তা এম এ জলিল চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।