নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ সড়ক ব্যবস্থা এবং প্রথম আলো পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাকের শিশুকন্যার ঘাতক গাড়িচালকের বিচারের দাবিতে পটিয়া বর্ণরেখা খেলাঘর আসর মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ২৩ সেপ্টেম্বর বিকেলে সংগঠনের সভাপতি ভগীরথ দাশের সভাপতিত্বে পটিয়া থানার মোড়ে কর্মসূচিতে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, আওয়ামী লীগ নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরী, তাজুর মুল্লুক, আহমদ নূর প্রমুখ। বিজ্ঞপ্তি।