
সংগীতশিল্পী আজমেরী হক নির্ঝর। তাঁর বাবা এস এম আলাউদ্দিন। পেশায় ব্যবসায়ী। আজকের অধুনায় থাকছে এ দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।
১. যা খেতে পছন্দ করি...
নির্ঝর: ডিম আমার সবচেয়ে পছন্দের খাবার। এ ছাড়া চীনা খাবারও ভালো লাগে। আর মায়ের হাতের রান্না করা মুরগির কোর্মাটা তো দারুণ।
বাবা: বিরিয়ানি সবচেয়ে বেশি পছন্দ। নির্ঝরের মায়ের হাতের সব খাবারই ভালো লাগে।
২. অবসরে...
নির্ঝর: বই পড়ি, গান শুনি আর প্রার্থনা করি।
বাবা: বাসার বারান্দায় আমার ফুল ও সবজির বাগান আছে। অবসরে বাগানের পরিচর্যা করি।
৩. রেগে গেলে যা করি...
নির্ঝর: চুপচাপ থাকি। রেগে যাওয়ার কারণ খুঁজি।
বাবা: চুপচাপ থাকি।
৪. কোথায় বেড়াতে ভালো লাগে?
নির্ঝর: দেশের মধ্যে বান্দরবান এবং নানির বাড়ি সাতক্ষীরা। দেশের বাইরে ইউরোপের যেকোনো দেশে বেড়ানো খুব পছন্দ।
বাবা: সমুদ্রসৈকত আমাকে খুব টানে। তাই সুযোগ পেলেই কক্সবাজার বেড়াতে যাই।
৫. বারবার গাওয়া বা শোনা হয় কোন গান?
নির্ঝর: জানি একদিন আমি চলে যাব—এই গানটি সব সময় গাই।
বাবা: একটা দেশলাই কাঠি জ্বালাও এবং জানি একদিন আমি চলে যাব সব সময় শুনতে ভালো লাগে।
৬. প্রিয় সংগীতশিল্পী?
নির্ঝর: সাবিনা ইয়াসমীন, রুনা লায়লা, শাহনাজ রহমতুল্লাহ ও ফেরদৌসী রহমান।
বাবা: সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লা আমার প্রিয় সংগীতশিল্পী। আর মেয়ের গান তো ভালো লাগেই।
৭. প্রিয় রং...
নির্ঝর: সাদা ও কালো।
বাবা: সাদাই বেশি পছন্দ।
সাক্ষাৎকার: মনজুর কাদের