প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাকে ফোন করলে একটা কমন প্রশ্ন সব সময়ই শুনি, ‘বাবা, কী দিয়ে ভাত খাইছিস?’ কদিন আগের কথা। খুব ব্যস্ত ছিলাম। ক্লাস, পরীক্ষা, প্রেজেন্টেশন—সব একসঙ্গে। লাঞ্চ ব্রেকের পর পরই ছিল প্রেজেন্টেশন। বিকেলে মাকে ফোন করলাম। দু–একটা কথা বলার পর সেই কমন প্রশ্ন, ‘বাবা, কী দিয়ে ভাত খাইছিস?’
‘এই তো, ইয়ে...মানে...ইয়ে...!’ হায় হায়! আমার মেমোরি ক্রাশ করল নাকি? দুপুরে কী দিয়ে ভাত খেয়েছি, বিকেলে সেটা মনে করতে পারছি না! অবশেষে মনে পড়ল; কী দিয়ে খেয়েছি সেটা নয়। ব্যস্ততার মাঝে যে খাওয়ারই সময় পাইনি—সেটা! মাকে অবশ্য এত কিছু জানাইনি। মিছেমিছি একটা মেন্যু বলে দিয়েছি। কী দরকার শুধু শুধু টেনশন বাড়ানোর! মায়ের সঙ্গে এমন এক–আধটু মিথ্যা বললে নিশ্চয়ই দোষের কিছু নয়!
সঞ্জয় সরকার
ব্যবস্থাপনা বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা