নির্ধারিত সময়ে বেশির ভাগ প্রকল্পের কাজ শেষ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষপ্রথম আলো: নগরের বিভিন্ন এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সম্প্রসারণ কাজে ধীরগতির অভিযোগ রয়েছে। আপনার কী মত?আবদুচ ছালাম: এ অভিযোগ পুরোপুরি সত্য নয়। আমি দিনের বেশির ভাগ সময়ই প্রকল্প এলাকায় থাকি। ফলে কাজের অগ্রগতি নিয়ে আমি সন্তুষ্ট। প্রথম আলো: বিভিন্ন এলাকায় দ্রুত কাজ শেষ না হওয়ায় স্থানীয় লোকজনের ভোগান্তি হচ্ছে। চট্টগ্রাম কলেজের সামনের সড়কের সম্প্রসারণ কাজে এ ভোগান্তি বেশি চোখে পড়ছে।আবদুচ ছালাম: আমরা কাজ দ্রুতই করছি। সড়কের দুই পাশে ড্রেন নির্মাণের কাজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা দেয়ালের আড়ালেই সে কাজ শেষ করছি। তাই অনেক স্থানে সম্প্রসারণের কাজ তেমনভাবে চোখে পড়ছে না। তবে এলাকার লোকজন শিগগিরই উপলব্ধি করতে সক্ষম হবেন। আর উন্নয়নকাজের জন্য কিছু ভোগান্তি হচ্ছে। তাই কিছুদিনের জন্য কানে তুলা দিয়ে রেখেছি।প্রথম আলো: বর্তমানে চউকের অনেকগুলো প্রকল্প একসঙ্গে চলছে। এগুলো কি নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে?আবদুচ ছালাম: আমরা আশা করছি, বেশির ভাগ প্রকল্পই নির্ধারিত সময়ের আগেই শেষ হবে। ব্যাপক যাচাই-বাছাইয়ের কারণে দু-একটি প্রকল্পের কাজ দেরিতেই শুরু হয়। ফলে এগুলো শেষ হতে কিছুটা দেরি হবে। তবে তাতে জনগণের ভোগান্তি হবে বলে আমরা মনে করি না। প্রথম আলো: অতীতে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বিলম্বের কারণেও অনেক প্রকল্প নিয়ে অহেতুক দেরি হতো। বর্তমানে সিডিএর এ ধরনের কোনো সমস্যা কি আছে?আবদুচ ছালাম: সরকার সাধারণত প্রকল্প শুরুর পর বিভিন্ন কিস্তিতে টাকা দেয়। আমরাও সেভাবেই টাকা পাচ্ছি। এখন পর্যন্ত টাকা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। প্রথম আলো: বর্তমানে মোট কয়টা প্রকল্পের কাজ চলছে? আবদুচ ছালাম: বর্তমানে নগরের বিভিন্ন এলাকায় ২৪টি প্রকল্পের কাজ চলছে। বেশির ভাগ প্রকল্পের সম্ভাব্য সমাপ্তির সময় ধরা হয়েছে ২০১৩ সালের জুন মাসে। আশা করি, যথাসময়েই আমরা তা শেষ করতে পারব।