নির্বাচন ও গণতন্ত্র-বিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ ও এশিয়া ফাউন্ডেশনের ইলেকশন ওয়ার্কিং গ্রুপের যৌথ উদ্যোগে ‘নির্বাচন, প্রাতিষ্ঠানিক রূপ ও গণতন্ত্র’ শীর্ষক সেমিনার ১৮ আগস্ট অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ আবুল হোসাইন।
লোকপ্রশাসন বিভাগের সভাপতি সিরাজ উদ দৌল­াহর সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক সোনিয়া হক এবং ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক মো. আবদুল আলিম।
লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিমের উপস্থাপনায় সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিভাগের অধ্যাপক মুহাম্মদ নুরুল ইসলাম, নিজাম উদ্দিন আহমদ, সহকারী অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, শামীম নূর, মুহাম্মদ ইয়াকুব প্রমুখ।