নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতার প্রতিবাদে মহিলা পরিষদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ১০ জানুয়ারি দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে দোস্ত বিল্ডিং চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতি ছিলেন জেলা কমিটির সভাপতি লতিফা কবির। মানববন্ধনে অংশ নেন সাধরণ সম্পাদক সুগতা বড়ুয়া, সহসাধারণ সম্পাদক সিতারা শামীম ও লিগ্যাল এইড সম্পাদক নিলুফার জাহান। এতে আরও অংশ নেন পূর্বা দাশ, নিতাই প্রসাদ ঘোষ, বিজয় লক্ষী দেবী, বেবী ভট্টচার্য, মেরি বার্নাডেট রয়, লক্ষ্মী ভট্টাচার্য, বিশ্বজিৎ পালিত, বিকাশ মজুমদার, ঝুন্টু সেন প্রমুখ।
সমাবেশে বক্তারা সংখ্যালঘুদের ওপর হামলা ও সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।