নির্বাচন রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসেন আলী আর মজনু মিঞা, দুজন দুই দলের সমর্থক। একবার দুজন এক হোটেলে বসে খাচ্ছিলেন। খেতে খেতে হোসেন আলী বললেন, আমরা কেন তোমাদের চেয়ে এগিয়ে থাকি জানো? খেয়াল করে দেখো, খাওয়া শেষে আমি পুরো ৫০ টাকা বখশিশ দেব এবং বলব, ‘ভোটটা কিন্তু লেবু মার্কায়ই দিয়ো।’মজনু মিঞা বললেন, আমিও কিন্তু তোমাদের লেবু মার্কায়ই ভোট চাইব। তবে বখশিশ হিসেবে দেব একটা অচল দুই টাকার নোট!হাশেম আলীর শখ হয়েছে নির্বাচনে দাঁড়াবেন। যথারীতি দাঁড়িয়েও গেলেন। ভোট গণনা শেষে দেখা গেল, হাশেম আলী ভোট পেয়েছেন মোটে তিনটি। ঝাঁটা হাতে ছুটে এলেন তাঁর স্ত্রী। রাগে গজগজ করতে করতে বললেন, ‘মিনসের ঘরে মিনসে, তোমার নিশ্চয় অন্য কোনো মেয়ের সঙ্গে লটরপটর আছে! নইলে ৩ নম্বর ভোটটা দিল কে?!’এক বিদেশির সঙ্গে রাজনীতি এবং গণতন্ত্র বিষয়ে কথা হচ্ছিল এক বাংলাদেশির। কথায় কথায় বিদেশি বললেন, একবার রাস্তায় আমাদের এলাকার নেতার সঙ্গে দেখা হয়ে গেল। সবার সামনে উঁচু গলায় আমি বললাম, ‘নির্বাচনের সময় তো অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। এলাকার রাস্তা সংস্কার করবেন, ছিনতাই হ্রাস করবেন। কই, এখন তো এসবের কিছুই দেখছি না।’ এ কথা বলার পর প্রথম দিন কোনো উন্নতি দেখলাম না, দ্বিতীয় দিনও কোনো উন্নতি দেখলাম না। তৃতীয় দিনে গিয়ে দেখলাম, রাস্তা সংস্কার শুরু হয়েছে। ছিনতাই রোধে রাস্তায় পুলিশের প্রহরা বসেছে।বাংলাদেশি বললেন, আমারও একদিন আপনার মতোই আমাদের এলাকার নেতার সঙ্গে দেখা হয়েছিল। আমিও সবার সামনে জোর গলায় প্রতিবাদ করেছি, দাবি জানিয়েছি। প্রথম দিন কোনোই উন্নতি দেখলাম না। দ্বিতীয় দিনও কোনো উন্নতি দেখলাম না। তৃতীয় দিন চোখ মেলে দেখলাম, হাসপাতালের বিছানায় শুয়ে আছি। ডান হাতটা তখনো নাড়াতে পারছিলাম না...!দুই বন্ধু দুটি ভিন্ন দলের মতাদর্শী। নির্বাচনের দিন দেখা গেল, দুজন ভিন্ন ভিন্ন দুটি দলকে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। ১ম বন্ধু বলল, শোন, তোর কি মনে হয়, আমাদের দুজনের ভোট দিয়ে কোনো লাভ আছে? আমরা দুজন দুই দলকে ভোট দেব। সুতরাং দুটো ভোটে তো কাটাকাটিই হয়ে যাবে। আমরা দুজন বরং লাইনে দাঁড়িয়ে না থেকে বাড়ি চলে যাই। ২য় বন্ধুরও কথাটা মনঃপূত হলো। তারা লাইন থেকে বেরিয়ে এল। পেছন থেকে এক ব্যক্তি ১ম বন্ধুকে বললেন, বাহ্! ভালোই তো কাটাকাটি খেললেন দেখছি!১ম বন্ধু: হু, সকাল থেকে তিনজনের সঙ্গে এই খেলা খেললাম!সংগ্রহ: মো. সাইফুল্লাহছোট্ট ছেলেটা বলল বাবাকে, বাবা, সব রূপকথাই কি ‘অনেক অনেক দিন আগের কথা...’ দিয়ে শুরু হয়?বাবা: না খোকা, কিছু কিছু রূপকথা ‘আমি যদি নির্বাচিত হই...’ দিয়ে শুরু হয়!