নির্বাচনী খতনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের দৃষ্টি আকর্ষণের জন্য নানা কৌশল করছেন। তেমনি একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মাস্টারহাট (৯ নম্বর ওয়ার্ড) এলাকার সম্ভাব্য ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী গাজী ফোরকান। তিনি ভোটারদের সমর্থনের জন্য এলাকার খতনাযোগ্য ছেলেদের বিনা মূল্যে খতনার ব্যবস্থা করছেন। স্থানীয় লোকজন জানান, তফসিল ঘোষণার পর তিনি এ কার্যক্রম শুরু করেন। এ ব্যাপারে গাজী ফোরকান প্রথম আলোকে বলেন, ‘আমি নির্বাচন করব—এটা সত্য। তবে ভোটের জন্য নয় আর্তমানবতার সেবায় এ কাজ করছি।’