প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক যোগাযোগমন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বিগত দুই বছরে বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোকে নির্বাচন বলা যাবে না। এতে জনগণের কোনো অংশগ্রহণ ছিল না। নির্বাচনে সন্ত্রাসীদের দিয়ে ব্যালট পেপার ছিঁড়ে বাক্সে ঢোকানো হয়েছে।
২৫ জুন এলডিপির সাতকানিয়া উপজেলা শাখার ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অলি আহমদ এসব কথা বলেন। উপজেলার কেরানীহাটের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা এলডিপির জ্যেষ্ঠ সহসভাপতি এহসানুল কবির। বিশেষ অতিথি ছিলেন এলডিপি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নুরুল আলম তালুকদার।