নির্বাচনের দাবিতে ফটিকছড়ির খিরামে মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের বাসিন্দারা। ১৪ আগস্ট খিরাম উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে ইউনিয়নের হয়খিরাম, হচ্ছার ঘাট, মগকাটা, মধ্যম খিরাম, চৌমুহনী, প্রেমপুর ও মধ্যছড়ি এলাকা থেকে কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিল করে এসে যোগ দেন।

শিক্ষাবিদ শেখ মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কলেজশিক্ষক ফরিদ আহমদ, ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবদুল লতিফ, মো. ইছহাক, চিকিৎসক সাহাব উদ্দিন, আওয়ামী লীগের নেতা মো. শহিদুল্লাহ, সাহাব উদ্দিন, মো. নাছির উদ্দিন, আবু তাহের, খিরাম ছাত্র-যুব আন্দোলনের সদস্য সৌরভ হোসেন, নুরুল আমীন, জহিন চাকমা, মো. এমদাদ, রাশেদুল আলম, সরোয়ার কামাল, রেজাউল করিম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, কৃষি উন্নয়নের উর্বর ভূমি খিরামকে অবহেলা করে ক্ষমতাশালী ব্যক্তিরা বারবার ধোঁকা দিয়েছে। ২০০৬ সালে নানুপুর থেকে খিরাম আলাদা ইউনিয়ন হলেও সীমানা নিয়ে মামলার কারণে ১১ বছরেও নির্বাচন হয়নি।