নির্বাচনের ফলাফলে জাল ভোটের প্রভাব আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাক্ষাৎকার নিয়েছেন মিঠুন চৌধুরীপ্রথম আলো: আপনাদের দাবি ছিল নির্বাচন পদ্ধতির সংস্কার। কতটুকু সংস্কার হলো এবং নির্বাচনের ফলাফল কীভাবে ব্যাখ্যা করবেন?মোরশেদ মুরাদ ইব্রাহিম: ছবি সংবলিত ভোটার তালিকা প্রণয়ন ছিল আমাদের অন্যতম দাবি। কিন্তু তা করা হয়নি। এ কারণে অনেকে নিজের ভোটটি দিতে পারেননি। দখলকারীরা ভোট কারচুপি করতে মরিয়া হয়ে উঠেছিল। তাই জাল ভোটের মতো ঘটনা ঘটেছে। ফলাফলে জাল ভোটের প্রভাব আছে। পরবর্তী সময়ে অবশ্যই ছবিসহ ভোটার পরিচয়পত্র ও তালিকা তৈরি করতে হবে। এটা করা হলেই পূর্ণাঙ্গ সংস্কার হবে। প্রথম আলো: নবনির্বাচিত পরিচালনা পরিষদের কাছে আপনাদের প্রত্যাশা কী?মোরশেদ মুরাদ ইব্রাহিম: সবাই স্বচ্ছতা চায়। নতুন নির্বাচিত পরিচালনা পরিষদ পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সব কার্যক্রম পরিচালনা করবে, এটাই প্রত্যাশা। তাঁরা মাত্রই দায়িত্ব নিয়েছেন। আমরা সব ধরনের সহযোগিতা করব। প্রথম আলো: চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে নবনির্বাচিত পরিষদের কী ভূমিকা প্রত্যাশা করেন? মোরশেদ মুরাদ ইব্রাহিম: রাজনীতিবিদেরা কি ব্যবসায়ীদের কথা শুনতে চান? আপনারা তো পরিস্থিতি দেখছেন। তার পরও চেম্বারের নতুন নেতৃত্ব এ বিষয়ে পদক্ষেপ নেবেন বলে আশা করছি। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে সব অভিজ্ঞতা নিয়ে তাঁদের সঙ্গে থাকব।