নির্মলেন্দু গুণের আরোগ্য কামনায় বন্ধুসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি নির্মলেন্দু গুণের দ্রুত আরোগ্য কামনায় প্রথম আলো ঢাকা মহানগর বন্ধুসভা আজ বুধবার ‘আমার গান আমার কবিতা’ নামক এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানেজুড়ে ছিল নির্মলেন্দু গুণের লেখা বিভিন্ন ভালোবাসার গান পরিবেশন ও কবিতা আবৃত্তি।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন শওকত আলী, হুর এ জন্নাত, মোহতারিমা রহমান, নাজরানা কাকলি, হাসান ইমাম ও আশফাকুজ্জামান। অনুষ্ঠানে কবি নির্মলেন্দু গুণের লেখা গান পরিবেশন করেন সুস্মিতা সোহরাব, খায়রুল বাসার, রুহুল আমিন, জাহিদ হোসাইন ও রোকেয়া ইয়াসমিন। এ ছাড়াও ভায়োলিন বাজিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন হাসান মাহামুদ।

আজ বিকেল কারওয়ান বাজারে প্রথম আলো কার্যলায়ের প্রশিক্ষণকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের জান্নাতুল বাকের ও নির্বাহী সভাপতি সাইদুজামানসহ ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধুরা।