প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্ণফুলী থানা এলাকার গৃহনির্মাণশিল্পীদের মিলনমেলা ১৫ অক্টোবর কলেজবাজার এলাকার একটি সামাজিককেন্দ্রে (কমিউনিটি সেন্টার) অনুষ্ঠিত হয়েছে। ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উদ্যোগে প্রতিষ্ঠানের উপমহাব্যবস্থাপক (মার্কেটিং) সাঈদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক হাকিম আলী। বক্তব্য দেন ব্যবসায়ী নুরুল ইসলাম, উপমহাব্যবস্থাপক (অর্থ) এ বি এম কামালউদ্দিন, ব্যবস্থাপক আবদুর রহিম, সহকারী ব্যবস্থাপক এম এ মোতালেব, রমজান আলী, জাহেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আশপাশের বিভিন্ন ইউনিয়নের দুশতাধিক নির্মাণশ্রমিক অংশ নেন। শেষে তাদের পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞপ্তি।