নির্যাতনবিরোধী দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মানবাধিকার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা গত ৩০ জুন আদালত ভবনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন কামরুন নাহার বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য আনোয়ারুল কবির, বাংলাদেশ মানবাধিকার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অধ্যাপক জিনবোধি ভিক্ষু, লুৎফর নাহার, যীশুকৃষ্ণ রক্ষিত, পংকজ চৌধুরী, আবদুর রহিম, আইরীন সুলতানা, আনোয়ারুল কবির চৌধুরী, রফিক উদ্দিন চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, বিশ্বের নির্যাতিত মানুষের সমর্থনে পৃথিবীর ১৩৭টি দেশ নির্যাতনের বিরুদ্ধে ১৯৮৭ সালের ২৬ জুন জাতিসংঘের কনভেনশনে সই করেছে। তাঁরা আক্ষেপ করে বলেন, নির্যাতনের বিরুদ্ধে বিশ্বের দেশে দেশে আইন থাকলেও নির্যাতন-নিপীড়ন আজও বন্ধ হয়নি। বিজ্ঞপ্তি।