
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করে নগর ও জেলার বিভিন্ন সংগঠন। শোভাযাত্রা, আলোচনা সভা এবং সচেতনতামূলক নাটিকা পরিবেশিত হয় এ উপলক্ষে। আলোচনা সভায় বক্তারা নারী নির্যাতন বন্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
ওয়ার্ল্ড ভিশন: ওয়ার্ল্ড ভিশন চট্টগ্রাম এডিপির সহযোগিতায় নগরের বেশ কয়েকটি নারী সংগঠনের অংশগ্রহণে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করা হয়। এই দিবস উপলক্ষে ৮ মার্চ শোভাযাত্রা, আলোচনা সভা ও পথনাটকের আয়োজন করা হয়।
সকালে শোভাযাত্রার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। নারী নেত্রী নুরজাহান খানের নেতৃত্বে শোভাযাত্রাটি লালদীঘির পাড় থেকে শুরু করে পাথরঘাটা ওয়ার্ল্ড ভিশন উপকেন্দ্রে এসে শেষ হয়। শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় নারী সংগঠনের কর্মীরা।
শোভাযাত্রার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয় পাথরঘাটা ওয়ার্ল্ড মিলনায়তনে। এতে শুভেচ্ছা বক্তব্য দেন নাছিমা বেগম, রেহেনা আক্তার, নুরজাহান খান, ছোটন বড়ুয়া এবং নতুন বিকাশ চাকমা। শেষে স্বপ্নীল শিশু ফোরামের আয়োজনে বাল্যবিবাহবিরোধী নাটিকা প্রদর্শিত হয়। বিজ্ঞপ্তি।

উখিয়া: জাতীয় পুলিশ সপ্তাহ ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় নারীর প্রতি সহিংসতা রোধে ১০ মার্চ সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় পুলিশ সদস্যদের পাশাপাশি উখিয়া উচ্চবিদ্যালয় ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে উখিয়া থানা প্রাঙ্গণে সমাবেশে বক্তব্য দেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, অধ্যাপক শাহ আলম, জাফর আহমদ প্রমুখ।
পেকুয়া: কক্সবাজারের পেকুয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে ৮ মার্চ সকাল ১১টায় মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর শওকত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা একলাবের পেকুয়া শাখার কর্মকর্তা জাহিদুল করিমের পরিচালনায় সভায় বক্তব্য দেন পেকুয়া বিএমআই কলেজের অধ্যক্ষ ফরিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সাহাব উদ্দিন ফরায়েজী, পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক এনামুল হক, পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস এম মাহবুব সিদ্দিকী প্রমুখ।
মহেশখালী: কক্সবাজারের মহেশখালী উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা হয় শোভাযাত্রা। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের (মহেশখালী-কুতুবদিয়া) সাংসদ আশেকুল্লাহ।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের। বক্তব্য দেন মোহাম্মদ আতিক উল্লাহ, মোহাম্মদ আলমগীর হোসেন, উম্মে সুরাইয়া আমিন, শামসুল আলম, নীরেন্দ্র চন্দ্র পাল, নুরুল আমিন, এম আজিজুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে সাংসদ দিনব্যাপী নারী মেলা উদ্বোধন করেন। এতে নারীদের তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে ১২টি স্টল বসে।
সিডিসি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেন্টার ফর ডিস্্অ্যাবলস্ কনসার্ন-সিডিসি চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডে আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের নির্বাহী পরিচালক লুৎফুন্নেছার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সিডিসির সভাপতি নাসিমা বানু। প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ইয়াছিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সাহানা আকতার জাহান, হোসনে আরা, জিসান ই ফেরদৌস, পিন্টু দাশ, বিশ্বজিৎ দাশ, শাহনাজ আক্তার ও লুসি খান।