বাংলাদেশের প্রথম নারী হিসেবে জয় করেছেন এভারেস্ট। গত ১৯ মে সকাল সাড়ে নয়টায় নেপাল দিক (দক্ষিণ দিক) দিয়ে এভারেস্ট জয় করেন ঢাকা ওয়াসার এই হিসাবরক্ষণ কর্মকর্তা। এবারের সময়ের তারকা নিশাত মজুমদার সকালে উঠিয়া আমি মনে মনে বলি— সারা দিন ভালোভাবে যেন চলতে পারিপ্রথম পাহাড়ে চড়া—২০০৩ সালে কেওক্রাডং পাহাড়ে। বান্দরবান। এভারেস্টের চূড়ায় পা রাখার পরের অনুভূতি—সত্যিই জয় করলাম এভারেস্ট! বিশ্বাস হতে চাইছিল না। পাহাড়ে চড়া বাদে অন্য যে কাজে পারদর্শী—যখন তখন মন খারাপ করতে। টাইম মেশিনে চড়ে যে সময়টাতে ফিরে যেতে চাই—যখন অবুঝ ছিলাম সেই বয়সে। মানে ছোটবেলায়। এই মুহূর্তে মাথায় ঘুরছে যে গান—মৌসুমী ভৌমিকের গাওয়া ‘আমি শুনেছি সেদিন...’। প্রিয় খেলা—পর্বতারোহণ। এ ছাড়া সাইক্লিং আর সাঁতারও ভালো লাগে।এভারেস্টের চূড়া জয়ের সবচেয়ে কঠিন দিক কোনটি—ধৈর্য। টানা দীর্ঘ সময় ধৈর্য ধরে রাখা সবচেয়ে কঠিন। বাংলাদেশের যে দিকটি বদলে দিতে চাই—আমাদের সমাজটাকে বদলে দিতে চাই। আমার পড়া প্রথম উপন্যাস—প্রথম কোন উপন্যাস পড়েছিলাম মনে পড়ছে না। তবে ছোটবেলায় পড়া সাতকাহন খুব প্রভাবিত ও আলোড়িত করেছে আমাকে।সামনে যে কাজটি করব ভাবছি—মানুষের জন্য কিছু করতে চাই।ঢাকা ওয়াসার পানি নাকি এভারেস্টের বরফ কোনটি বেশি প্রিয়—এভারেস্টের বরফ।সব সময় মাথা ঠান্ডা রাখার রহস্য কী— মেজাজ খারাপ হলে মাটির দিকে তাকিয়ে থাকি। মাথা ঠান্ডা হয়ে যায়।জীবনের সবচেয়ে বড় পাগলামি—পাহাড়ে চড়ার নেশাই তো জীবনের সবচেয়ে বড় পাগলামি।বিয়ে-শাদি নিয়ে ভাবনা—কোনো ভাবনা নেই এই মুহূর্তে।নিজেকে নিজে যে প্রশ্নটি করতে চাই—বহুবার পাহাড়ে ওঠার পরও নিজেকে নিজে জিজ্ঞেস করি—কেন মানুষ পাহাড়ে ওঠে?সাক্ষাৎকার: তৌহিদা শিরোপা