নিশীথে...
শীতের রাত। কনকনে ঠান্ডা হাওয়া। সাড়ে বারোটায় বাস থেকে নেমেছি। রিকশা পাইনি। হাঁটা শুরু করেছি বাসার দিকে। দূরে কোথাও কুকুরের ঘেউ ঘেউ রাতের নীরবতাকে ভেঙে খান খান করছে। পাড়ার গলিতে পা রেখেই দেখলাম লোডশেডিং চলছে। ল্যাম্পপোস্টগুলো অন্ধকারে গা-ঢাকা দিয়ে রয়েছে। ক্ষীণ চাঁদের ফ্যাকাশে আলোয় পা বাড়িয়ে চলেছি। হঠাৎ দেখি সামনের মোড়ে দুটি সিগারেট জ্বলছে, নিভছে। মনে পড়ল এ জায়গাটায় প্রায়ই ছিনতাই হয়। পকেটে মোবাইল ফোন আর বেশ কিছু টাকা। কী করি? কী করি? ইউরেকা!! বুদ্ধি পেয়েছি। কাকতাড়ুয়ার মতো করে হাত দুটো টান করলাম। গায়ের সাদা চাদরটাকে তার ওপর দিলাম। গলায় নাকি শব্দ তুলে বাদুড়ের মতো ডানা ঝাপটে লোক দুটোর দিকে দিলাম ভোঁ দৌড়। লোক দুটো চিৎকার করে ছিটকে গেল। আমি পগারপার। সকালে শুনলাম পাশের বাসার রতন কাকা আর বিপিন কাকা হাসপাতালে। গত রাতে ভূতের ধাওয়া খেয়ে ড্রেনে পড়ে তাদের পা ভেঙে গেছে। অরুণ কান্তি পালসরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর।