নিষেধের বেড়াজালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: জুনায়েদ আজীম চৌধুরী
আঁকা: জুনায়েদ আজীম চৌধুরী

এত নিষেধ করার পরও আপনি ফাইলটা এভাবেই কমপ্লিট করলেন? আমাকে কি গাধা মনে হয়?
সেটা আমি কী করে জানব, স্যার! আমি তো নতুন এসেছি!

আঁকা: জুনায়েদ আজীম চৌধুরী
আঁকা: জুনায়েদ আজীম চৌধুরী

এত কইরা নিষেধ করলাম, তার পরও গত সাত দিনে তুই নাকি ১৪ বার ছিনতাই করছস?
স্যার, ওইটাই তো আমার দোষ। আমি আবার কাজে ফাঁকি দেওয়া একদম পছন্দ করি না।
তুমি নাকি আজ স্কুল ফাঁকি দিয়েছ? এত নিষেধ করার পরও তুমি আবার স্কুল ফাঁকি দিলে কেন?
স্কুলে গিয়ে কী করব! আমার টিচার তো কিছুই জানেন না। খালি আমাদের কাছে জানতে চান, এটা কী, ওটা কীভাবে হয়, সেটা কেন হয়?
তোকে এতবার নিষেধ করলাম, তাও তুই বোকার মতো কথা বলছিস!
বলছি কি আর সাধে? তোর যাতে বুঝতে সুবিধা হয়, সে জন্যই তো বলছি।
ডাক্তার আঙ্কেল, আমার রোগের সাথে ক্রিকেট খেলার সম্পর্ক কী? আপনি আমাকে ক্রিকেট খেলতে নিষেধ করলেন যে?
না, মাঝে মাঝে মাঠের পাশ দিয়ে যাই তো, তোমার খেলা দেখেই মনে হলো, ওটা তোমার করা উচিত নয়।
তোকে বারবার নিষেধ করছি, প্লিজ, এত জোরে চালাইস না। তাও ভূতের মতো চালাচ্ছিস! আমার কিন্তু ভয় লাগছে।
তাহলে আমার মতো চোখ বন্ধ করে রাখ!

এত নিষেধ করার পরও উল্টাপাল্টাভাবে চালাইছ বইলাই তো অ্যাকসিডেন্টটা হইল!
স্যার, বিশ্বাস করেন, আমি ঘুমায়া ছিলাম! জাইগা থাকলে কি আর এমন উড়াধুরা গাড়ি চালাইতাম?