নিষ্ঠা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়
নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়

জনকল্যাণমূলক সংস্থা নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ৯ জুন সংস্থার জুবিলি সড়কের কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জাফর উল্লাহ। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নুর হোসাইন, সচিব আশিক ইউছুফ চৌধুরী, সদস্য এম এ ছবুর, যুগ্ম আহ্বায়ক ছালামত উল্লাহ, রিয়াজ মাহমুদ, ওয়াহেদ মুরাদ, সৈয়দ বদরুল হক চিশতী, তৌহিদুল আলম, আরিফ উদ্দিন, ফয়সাল নেওয়াজ, আবদুল ওয়াজেদ, শাহ নেওয়াজ আলী মির্জা প্রমুখ।
সভায় বক্তারা বিত্তবানদের দুস্থ ও অসহায় মানুষের পাশের দাঁড়ানোর আহ্বান জানান। বিজ্ঞপ্তি।