নিষ্ঠা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
জনকল্যাণমূলক সংস্থা নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ জানুয়ারি হাটহাজারী থানার ঠান্ডাছড়ির গুচ্ছগ্রামে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষেÿ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান কামাল উদ্দীন আহমদ।
বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছালামত উল্লাহ, এম এ সবুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ বখতিয়ার উদ্দিন, হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম, সংগঠনের অর্থ সম্পাদক মুহাম্মদ আসিক ইউসুফ চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইমরান, চিকনদণ্ডী ইউনিয়নের সদস্য মুহাম্মদ আজম, যুন নুরাইন মডেল স্কুলের পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ শওকত, মুহাম্মদ আসাদুজ্জামান, হজরত শাহ জালাল উদ্দিন বোখারী (র.) দাখিল মাদ্রাসার পরিচালক সৈয়দ মুহাম্মদ ইসমাইল প্রমুখ।
বক্তারা বলেন, মানুষ মানুষের জন্য স্লোগান সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিজ্ঞপ্তি