নিষ্ঠা ফাউন্ডেশনের সেমিনার
জনকল্যাণমূলক সংস্থা নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে ‘গণমাধ্যমে ইসলাম বিকৃতি ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার ৬ ফেব্রুয়ারি প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সংগঠনের আহ্বায়ক জাফরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক জসিম আলী চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। সেমিনার পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মনিরুজ্জমান ওসমানী।
বক্তব্য দেন শেখ বখতিয়ার উদ্দিন, ইসমাইল হোসেন, মোরশেদুল ইসলাম, এইচ এম নুর হোসাইন, ইসকান্দর আলম, ছালামত উল্লাহ, এম এ সবুর, এম এ মালেক, খোরশেদ তালুকদার, রাশেদ ফারুকী, আসিক ইউসুফ চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, জঙ্গিবাদ দমনে পশ্চিমাদের অপপ্রচার ও ধর্মের নামে উগ্রবাদী প্রচারণা বন্ধ করা জরুরি। সম্প্রীতির মাধ্যমে সব সম্প্রদায়ের সহাবস্থান নিশ্চিত করতে ধর্মকে গ্রহণ করতে হবে। বিজ্ঞপ্তি।