নিষ্ঠুরতার শিকার নিজেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরের সঙ্গে যারা নিষ্ঠুর আচরণ করে, তারা নিজেরাই ভুক্তভোগী হয়। সামাজিকভাবে কাউকে হেয় করতে গিয়ে একপর্যায়ে তারা লজ্জা ও অনুশোচনায় আক্রান্ত হয় এবং অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে। মার্কিন গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। সাইকোলজিক্যাল সায়েন্স সাময়িকীতে এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত রচেস্টার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জরিপ চালান স্নাতক পর্যায়ের ১৫২ জন শিক্ষার্থীর ওপর। তাঁরা অনলাইনে একটি খেলায় (গেম) অংশ নেন। এতে প্রতিপক্ষকে বাদ দেওয়ার এই খেলার আগে ও পরে ওই শিক্ষার্থীদের মানসিক অবস্থা যাচাই করা হয়। লাইভসায়েন্স।