নিসচার নির্বাচন কমিশন ও আপিল বোর্ড গঠন
নিরাপদ সড়ক চাই (নিসচা) নগর কমিটির দ্বিবার্ষিক (২০১১-১৩) নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন পরিষদ ও আপিল বোর্ড গঠন করা হয়েছে। এ উপলক্ষে নগর কমিটির সভাপতি এস এম আবু তৈয়বের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর রেহানা বেগম ও রেখা আলম চৌধুরী, চ্যানেল আইয়ের বিভাগীয় প্রতিনিধি চৌধুরী ফরিদ, প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক নাসির উদ্দিন হায়দার, জ্যেষ্ঠ সাংবাদিক রশীদ মামুন, আরিচ আহমেদ শাহ, লায়ন হাকিম আলী, ব্যবসায়ী মোহাম্মদ সাহাব উদ্দিন প্রমুখ। সভায় নিসচা নগর কমিটির ২০১১-১৩ মেয়াদের নির্বাচন কমিটি পরিচালনার জন্য রেহানা বেগমকে চেয়ারম্যান, মোহাম্মদ সাহাব উদ্দিন ও আরিচ আহমেদ শাহকে সদস্য করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। এ ছাড়া কাউন্সিলর রেখা আলম চৌধুরীকে চেয়ারম্যান, কাউন্সিলর আনজুমান আরা বেগম ও সাংবাদিক আহসানুল কবিরকে সদস্য করে তিন সদস্যের আপিল বোর্ড গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি।