চট্টগ্রামের লোহাগাড়ায় কর্তব্যরত অবস্থায় জামায়াত-শিবিরের হাতে নির্মমভাবে নিহত পুলিশ সদস্য আবু তারেকের পরিবারকে এক লাখ টাকা অনুদান দিয়েছেন ফেনী পৌরসভার মেয়র ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।গত বুধবার সকালে পৌরসভা কার্যালয়ে তারেকের মায়ের হাতে অনুদানের চেক তুলে দেন তিনি। এ সময় ফেনী জেলা পুলিশ সুপার পরিতোষ ঘোষ এবং পৌর কর্মকর্তা ও কাউন্সিলারেরা উপস্থিত ছিলেন। মেয়র জামায়াত-শিবিরের ঘৃণ্য কর্মকাণ্ডের নিন্দা জানান এবং তারেকের মা লাইলী আক্তারকে গর্বিত মা হিসেবে আখ্যায়িত করেন। তিনি তারেকের মাকে ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।প্রসঙ্গত গত ২৮ ফেব্রুয়ারি হরতালের সময় লোহাগাড়া উপজেলায় দায়িত্ব পালনকালে আবু তারেককে নির্মমভাবে কুপিয়ে এবং মাথায় লোহার খন্তা ঢুকিয়ে হত্যা করা হয়। তারেক সোনাগাজী উপজেলার মতিগঞ্জের পালগিরি গ্রামের আবু তাহেরের ছেলে।