মিরসরাই ট্র্যাজেডির পাঁচ বছর অতিবাহিত হলেও এখনো ৪৫ পরিবারের অধিকাংশ লোকজনই বিভিন্ন মানসিক সমস্যায় আক্রান্ত। স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হতে পারেননি তাঁরা। ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
মেন্টাল হেলথ অ্যাডভোকেসি অ্যাসোসিয়েশনের উদ্যোগে সামাজিক সংগঠন উৎস এই স্মরণানুষ্ঠানের আয়োজন করে। সভার আগে মিরসরাই আবু তোরাব বিদ্যালয় ও ঘটনাস্থলে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন করেন সর্বস্তরের মানুষ।
শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইকোসোশ্যাল কাউন্সেলর রীপা পালিত, মনিটরিং কর্মকর্তা আবুল হাশেম খান, থিয়েটার থেরাপিস্ট সুমন সরকার, তাসলিমা আকতার, জহিরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ২০১১ সালের ১১ জুলাই শিক্ষার্থীদের বহনকারী ট্রাক উল্টে খাদে পড়ে ঘটনাস্থলেই ৩৯ জন মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও পাঁচজন ছাত্র। বিজ্ঞপ্তি।