নিয়তিই আমাকে দেশে নিয়ে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য পাকিস্তান ফেরার পরিকল্পনা করছেন আপনি। কেন এ সিদ্ধান্ত?পাকিস্তানের স্বার্থে। আমি নিজে ভালোই আছি। বিশ্বজুড়ে ঘুরে ঘুরে বক্তৃতা দিই। এ জন্য ভালোই টাকা পাওয়া যায়। কিন্তু আত্মস্বার্থের চেয়েও বড় বিষয় আছে না? আমি পাকিস্তান শাসন করেছি নয়টি বছর এবং সফলভাবে। কাজেই আমাকে নতুন করে কায়দা-কৌশল ঠিক করতে হবে না। পাকিস্তানে নেতৃত্বের শূন্যতা রয়েছে। কাজেই দেশের স্বার্থেই নিয়তি আমাকে সেদিকে নিয়ে যাচ্ছে। হয়তো নিয়তির এ আহ্বান আমার নিজের চেয়ে দেশের জন্যই বেশি।আপনি জনগণের দাবি মেনে সরে গেছেন। তিউনিসিয়ার বেন আলী ও মিসরের হোসনি মোবারকও জনগণের দাবির মুখে ক্ষমতা ছেড়েছেন। গাদ্দাফির জন্য আপনার পরামর্শ কী হবে?এই তুলনার ব্যাপারে আমার গুরুতর আপত্তি আছে। আমি শান্তিপূর্ণভাবে স্বেচ্ছায় ক্ষমতা ত্যাগ করেছি। কাজেই দয়া করে ওই দুজনের সঙ্গে আমার তুলনা করবেন না। যাই হোক, আপনি গাদ্দাফির কথা বলছেন; আমি মনে করি, জনগণের ইচ্ছাই এ ব্যাপারে সবার ওপরে। লিবিয়ার সমস্যার অবশ্যই একটা রাজনৈতিক সমাধান বের করতে হবে।পাকিস্তানে কি এমন কোনো ভালো নেতৃত্ব আসতে পারে, যারা দেশকে উগ্রপন্থীদের কব্জা থেকে মুক্ত করতে পারবে?সে জন্যই তো আমি দেশে ফিরতে চাই।আচ্ছা, তো আপনি ধর্মীয় কট্টরপন্থ্থীদের কীভাবে মোকাবিলা করবেন?দুটি বিষয় বেছে নেওয়ার আছে। এক, পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করা। আর না হয় এ ব্যাপারে কিছু করা। পাকিস্তানের মানুষ মধ্যপন্থী। তবে সরকার নিজে এবং দেশের নেতৃত্ব যেভাবে দেখেও না দেখার ভান করে উগ্রবাদকে তুষ্ট করছে, তা দুর্ভাগ্যজনক।পাকিস্তানের জন্য বেশি হুমকি কোনটি, উগ্রপন্থা না ভারত?এই মুহূর্তে উগ্রপন্থা ও সন্ত্রাসবাদ। তবে এই দুটির মধ্যে তুলনা করা যায় না। ভারতীয় সেনাদের ৯০ শতাংশ চিন্তাচেতনায় পাকিস্তানবিদ্বেষী। ভারতীয় হুমকির বিষয়টি উপেক্ষা করা আমাদের পক্ষে কখনোই সম্ভব হবে না। পাকিস্তান কি বিশ্বের মধ্যে সবচেয়ে বিপজ্জনক দেশ?পাকিস্তান এখন খুবই বিপজ্জনক একটি স্থান। তবে সবচেয়ে বিপজ্জনক দেশ হচ্ছে আফগানিস্তান।কিন্তু আফগানিস্তানের পারমাণবিক বোমা নেই...হ্যাঁ, আমাদের পারমাণবিক বোমা আছে এবং এ জন্য আমরা গর্ব বোধ করি। কিন্তু কেন আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করেছি? ভারতের কারণে।ক্ষমতা নেওয়ার সময় আপনি যেমনটা স্বপ্ন দেখেছিলেন, সেই আধুনিক, প্রগতিশীল পাকিস্তান গড়ার পথে বাধা কী?এ অঞ্চলের সার্বিক পরিস্থিতি। ১৯৭৯ সালে আমরা সোভিয়েতের বিরুদ্ধে আফগানিস্তানে জিহাদ শুরু করি। ওই যুদ্ধের অগ্রভাগে ছিল কারা? ধর্মীয় জঙ্গিবাদী গোষ্ঠীগুলো। আমরা কার্যত পরিকল্পিতভাবে আফগানিস্তানে ধর্মীয় জঙ্গিবাদের সূত্রপাত করেছি। আর এরপর যুক্তরাষ্ট্র আমাদের ফেলে রেখে চলে গেল। দায়দায়িত্বটা পাশ্চাত্যের। এটা ইতিহাসের দান।কিন্তু ইতিহাসের ওপর তো সব দোষ দেওয়া যাবে না—তা ঠিক। আমাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এগোতে হবে। যুক্তরাষ্ট্র বলছে, তারা ২০১৪ সালে আফগানিস্তান ছেড়ে চলে যাবে। তালেবান মনে করছে, বিদেশি সেনারা পালিয়ে যাচ্ছে। টাইমস সাময়িকী থেকে।