নিয়মিত উপস্থিতির সুফল মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গত দুই বছর শতভাগ পাসের হার ধরে রেখেছে কৃষ্ণকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়। এবার ৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম বিভাগ পেয়েছে ৪৮ জন ও দ্বিতীয় বিভাগ ১৫ জন। প্রথম বিভাগ পেয়ে মায়ের কোলে চড়ে বসল সুদেপ্তা চৌধুরী। সে বলল, ‘আমাদের স্কুলে অনুপস্থিত থাকা যায় না। তাই প্রথম বিভাগ পেয়েছি।’ তার মা শিউলি বড়ুয়া বলেন, ‘স্কুলে উপস্থিতির বিষয়ে শিক্ষকেরা খুবই কঠোর। তাই এ সাফল্য এসেছে বলে মনে হয়।’ প্রধান শিক্ষিকা মমতা বেগমও বললেন একই কথা—‘ছাত্রীরা নিয়মিত উপস্থিত না থাকলে ভালো ফলাফল করা যায় না। তাই কোনো ছাত্রী ক্লাসে না এলে আমরা অভিভাবকদের ফোনের পর ফোন করে উপস্থিতি নিশ্চিত করি। এ সাফল্য আমাদের শিক্ষকদের উৎসাহিত করেছে। ভবিষ্যতে এ চেষ্টায় আরও জোর দেওয়া হবে।’