নিয়ানডার্থালের বিলুপ্তির রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক মানুষের বিলুপ্ত পূর্বসূরি নিয়ানডার্থালের চোখের আয়তনও ছিল অনেক বড়। তাদের মস্তিষ্কের জন্য পর্যাপ্ত জায়গার অভাব ছিল। ফলে সামাজিক যোগাযোগে তাদের দক্ষতার ঘাটতি ছিল। আর এই সীমাবদ্ধতার কারণে তারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে এবং মানুষ তাদের স্থান নিয়েছে। যুক্তরাজ্যের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। প্রসিডিংস অব রয়্যাল সোসাইটি: বি সাময়িকীতে প্রকাশিত এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম জাদুঘরের একদল গবেষক নিয়ানডার্থালের কঙ্কাল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালান। নিয়ানডার্থালের শরীর ও মাথার আকৃতি মানুষের চেয়ে অনেক বড় ছিল কিন্তু মস্তিষ্ক ছিল প্রায় সমান। এএফপি।