নিয়োগ বিজ্ঞপ্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেকারত্বের মৌসুমে বেশ কয়েকটি সম্ভাবনাময় গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের ক্ষেত্র খুঁজে বের করেছেন অখ্যাত গবেষক অনামিকা মণ্ডল! নিচে পদগুলো এবং সে সবের প্রয়োজনীয়তার হাতেনাতে প্রমাণ দেওয়া হলো।নিয়োগ বিজ্ঞপ্তিসুব্যবহারকারী পদে(এখানে সু বলতে জুতার ইংরেজি ভার্সনকে বোঝানো হয়েছে)যোগ্যতা : নিত্যনতুন জুতা পরার অভ্যাস থাকতে হবে!বেতন : যত জুতা তত টাকা! বি.দ্র. : প্রতি মাসে বেতনের সঙ্গে পায়ে ব্যবহার করার জন্য মলম ফ্রি দেওয়া হবে!এ পদের গুরুত্ব : নতুন জুতা কেনার পর সেটা পায়ে পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলেই টের পাওয়া যায়, নতুন জুতায় কেমন ব্যথা! তখন আপনার পুরোনো অবহেলিত জুতাটাকেই প্রাণের চেয়ে প্রিয় মনে হয়! যা হোক, তাই বলে তো সারা জীবন পুরোনো জুতা পরা যাবে না। সুতরাং জুতা কিনে আনার পর নিয়োগপ্রাপ্ত কর্মচারীকে নতুন জুতা সপ্তাহ খানেক ব্যবহার করতে হবে। এরপর জুতা জোড়া আসল মালিকের পায়ে ট্রান্সফারর্ড হবে। নিয়োগ বিজ্ঞপ্তিকথা সেন্সরার পদে যোগ্যতা: পূর্বে রাজনীতি করার অভিজ্ঞতা থাকতে হবে!বেতন: আলোচনা সাপেক্ষ।এ পদের গুরুত্ব: বর্তমানে নেতা-নেত্রীরা বেশ ক্ষিপ্ত হয়ে বিক্ষিপ্ত কিছু মন্তব্য করে ফেলছেন! যা টিভি-রেডিওতে পরবর্তী সময় শুনে বিস্মিত হয়ে যাচ্ছেন এবং স্বীকার করতে অস্বীকার করছেন যে কথাগুলো তাঁরই বলা ছিল। সুতরাং ওনাদের সতর্কতার সঙ্গে কথা বলা প্রয়োজন, আর এ কারণে ওনারা যা বলতে চান তা প্রথমে সেন্সর বোর্ডে পাস করিয়ে তারপর বলা উচিত। আর এ জন্য একজন সেন্সরকর্মী তাঁর সঙ্গে সার্বক্ষণিক নিযুক্ত থাকলে, বিষয়টা আরও সুবিধাজনক হয়। নিয়োগ বিজ্ঞপ্তিপরোপকারী পদেযোগ্যতা: নিজেকে অন্য সত্তা ভাবতে হবে!বেতন: পরে বলব!এ পদের গুরুত্ব: আজকাল ব্যস্ততাও প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছে! খাওয়া-দাওয়ার টাইমও ঠিকমতো পাওয়া যায় না, তার ওপর আরও কত শত কাজ থাকে, যেমন: গোসল করা, বন্ধুদের টাইম দেওয়া ইত্যাদি ইত্যাদি! নিযুক্ত ব্যক্তির কাজ হবে, মালিকের হয়ে খেয়ে দেওয়া, গোসল করে দেওয়া, ঘুমিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি!নিয়োগ বিজ্ঞপ্তিঘুমানোর পদেযোগ্যতা: শীতকালে সারা দিন ঘুমানোর যোগ্যতা থাকতে হবে!বেতন: বেতন দিয়ে কী হবে, সারা দিন তো শুয়েই থাকবেন। থাকা-খাওয়ার সঙ্গে বেতনও ফ্রি!এ পদের গুরুত্ব: শীতকালে সারা দিন কাজটাজ সেরে ঘুমাতে গেলে লেপ-কম্বলটা বেশ ঠান্ডা অবস্থায় থাকে! সুতরাং নিয়োগপ্রাপ্ত ব্যক্তির কাজ হবে, সারা দিন লেপের ভেতর শুয়ে থাকা! তাতে লেপটা গরম থাকবে! মালিকের ঘুমাতে গেলে ঠান্ডা লাগবে না!নিয়োগ বিজ্ঞপ্তিকাদা ঠেকাও পদেযোগ্যতা: সাবেক পুলিশ কিংবা ক্রিকেটার হতে হবে।বেতন: বৃষ্টির দিন যত বাড়বে বেতনও তত বাড়বে।এ পদের গুরুত্ব: বৃষ্টির দিনে রাস্তাঘাটে মিনি পুকুর দেখতে পাওয়া যায়, এগুলোর পাশ দিয়ে হাঁটার সময় কোনো ইঞ্জিনচালিত গাড়ি যদি ওই পুকুরের ওপর দিয়ে যায়, তবে সেই পুকুরে না নেমেও আপনি গোসল করতে পারবেন! এই বিড়ম্বনা থেকে বাঁচতে ঢাল নিয়ে চলাচল করা উচিত আমাদের। সেই ঢাল বহন করার জন্য এবং সঠিক সময়ে ব্যবহার করার জন্য কাউকে নিয়োগ দেওয়াটা জরুরি হয়ে পড়েছে বর্তমানে।নিয়োগ বিজ্ঞপ্তিবিজ্ঞাপন দ্রষ্টা পদেযোগ্যতা: অসীম ধৈর্যশক্তি।বেতন: কম না।এ পদের গুরুত্ব: আজকাল টিভি চ্যানেলগুলোতে বিজ্ঞাপনের জ্বালায় অনুষ্ঠান দেখা মুশকিল হয়ে দাঁড়িয়েছে! তার ওপর রেসপনসিবিলিটি বলে একটা কথা আছে। বিজ্ঞাপনদাতারা এত টাকা খরচ করে স্পনসর করেন, তাঁদের বিজ্ঞাপনগুলো দেখা উচিত। তাই বিজ্ঞাপন দেখার জন্য লোক নিয়োগ করা দরকার, যে শুধু চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে বিজ্ঞাপন দেখবে। উল্লেখ্য, ডিউটি চলাকালীন সে কোনো প্রোগ্রাম, নিউজ কিছুই দেখতে পারবে না।