নীরেন্দ্র লাল সরকারের ২২তম মৃত্যুবার্ষিকী কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীরেন্দ্র লাল সরকার ছিলেন অসহায় মানুষের বন্ধু নীরেন্দ্র লাল সরকার ভালো চিকিত্সক হিসেবে সবার কাছে পরিচিত। বিভিন্ন সামাজিক-শিক্ষা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে তিনি ছিলেন মধ্যমণি—গ্রামের গরিব, অসহায় মানুষের পরম বন্ধু। রাউজানের পশ্চিম সুলতানপুর গ্রামে তাঁর জন্ম। হাটহাজারী পার্বতী উচ্চবিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করে সরকারি মেডিকেল স্কুল থেকে তিনি চিকিত্সা বিষয়ে ডিগ্রি নেন। কর্মজীবনে রংপুর হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, বার্মা শরণার্থী শিবির এবং ১৯৭১ সালে স্বাধীনতাসংগ্রামে আসাম চরগোলা শরণার্থী শিবিরের মুক্তিযোদ্ধাদের তিনি চিকিত্সাসেবা দেন। একসময় তিনি রাউজান সোনালী ব্যাংকের স্বাস্থ্য কর্মকর্তা, রাউজান আরআরএসি উচ্চবিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য, সুলতানপুর ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি ও আরবান কো-অপারেটিভ ব্যাংকের পরিচালকের দায়িত্বে ছিলেন। কাল ২২ জানুয়ারি তাঁর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি।