নীল চুড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ...’। প্রতিদিন একটা করে ‘কমপ্লিমেন্ট’ পাই। আজকে গান। ক্যাম্পাসে আমার একজন প্রেমিক আছে—সাদ। আমাকে অসম্ভব পছন্দ করে।ওর সঙ্গে আমার রসায়নের প্রচুর মিল। আমি হলফ করে বলতে পারি, আম্মুর পরে এই পৃথিবীতে আমাকে যদি কেউ সবচেয়ে বেশি ভালোবাসে, সে হলো সাদ। আমার পাঁচ বছরের সিনিয়র একজন মানুষ।একটা আলোকচিত্র প্রদর্শনীতে গিয়ে ওর সঙ্গে আমার পরিচয়। পরিচয় মূল সাবজেক্টটাকে ফুটিয়ে তোলা থেকে। তর্ক থেকেই ভালো লাগা। ক্যাম্পাসে খুব দেখা হয় না। ও মাঝেমধ্যে আমার সঙ্গে দেখা করার জন্য দৃক গ্যালারির সামনে আসে।এর আগে গত দুই মাস তেমন দেখা হয়নি। আজ শরতের প্রথম নীলে আমি নীল বসনা হয়ে এসেছি। ও আসতে বলেছিল, তাই।ওর আবার আকাশের নীল খুব পছন্দ। সবকিছুই ঠিকঠাক, আমার কোনো নীল চুড়ি নেই। মেসেজে লিখে পাঠাই আমার জন্য নীল চুড়ি আনতে। আমি জানি, ও আনতে পারবে না। কারণ, ওর মাথায় এসব বিষয় এখনো ঘুরপাক খায়নি।আমি গিয়ে পৌঁছাবই। ও আসে, আমরা দুজন চুপচাপ গল্প করি, বসে থাকি, ঘোরাঘুরি করি। ওকে জিজ্ঞেস করি, আমার নীল চুড়ির কথা। ও বলে ‘ভুলে গেছি’।আমার এসব প্রত্যাশিত উত্তর শুনে শুনে কান পড়ে গেছে। আমার পাশে বসেই ও আমাকে মেসেজে লিখে পাঠায়।মুঠোফোনে টোন বাজা সত্ত্বেও আমি খুলে দেখি না। ভাবি, পরে দেখব। কিছুক্ষণ থাকি না ওর সঙ্গে, এর মাঝে আবার মেসেজ কেন?কখন যেন আইসক্রিম, ফুসকা, কুলফির মজাটাকে ফিকে করার জন্য সন্ধ্যা নামে। তার পরও দুজন মিলে একসঙ্গে ঘুরে বেড়াই।রাস্তার পাশের বাতিগুলো জ্বলে উঠেছে। রাত হয়ে যাচ্ছে। বাসা থেকে আম্মু ফোন দিচ্ছে...আমার বাংলালিংকে।আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে ও চলে যায়।কোনো কথা নেই, বাকহীন প্রস্থান। আমি বাসায় আসি, হাত-মুখ পরিষ্কার করি, ফ্রেশ হই। আম্মুর সঙ্গে কথা শেষ করি।ব্যাগ খুলে দেখি।এক ডজন নয়, দুই ডজন আসমানি নীল চুড়ি।সেই সঙ্গে একটা খাম, খামটার রং নীল।নীল খাম কিসের প্রতীক, আমি জানি না। তবে চুড়িগুলো দুই হাত ভরে পরে বারান্দার সামনে এসে দাঁড়াই। মুঠোফোনে একটা মেসেজ আসে। মেসেজের ভাষ্য—‘নীলার জন্য নীল চুড়ি’ পরাজিত হয় আমার অন্ধ বিশ্বাস। আমি আর আবেগ সংবরণ করতে পারি না। চোখের কোণে জল চিকচিক করছে, ঘুমানোর জন্য মা তাগাদা দেন? আমি খামটা খুলে পড়তে থাকি।গুলশান নওশিন