বেশ কয়েক দিন ধরেই মন খারাপ। সেশনজটে আটকা পড়ে পরীক্ষার নামগন্ধ নেই। ক্লাস হচ্ছে না। ঘরে বসে থাকতে থাকতে প্রায় শিকড় গজিয়ে গেল। শিকড় কাটতেই কিনা ভরদুপুরে মিরপুর চিড়িয়াখানায়। টিকিট কেটে ভেতরে ঢুকে বোকা বনে গেলাম। চিড়িয়াখানায় মূলত দুই শ্রেণীর দর্শকের আধিক্য। শিশু ও তাদের অভিভাবকদের মাঝে নিজেকে বেমানান মনে হচ্ছে। ভুল বয়সে ভুল জায়গায় হাতি, ঘোড়া, শিম্পাঞ্জি, শজারু, ময়ূর দেখে বেড়াচ্ছি। ভালো কিছু পেলে ছবি তুলছি। চিড়িয়াখানা ঘুরতে আসা বাচ্চাগুলোর চোখে অপার বিস্ময়। হঠাৎ খেয়াল করলাম, পাশ কাটিয়ে চলে যাচ্ছে নীল থ্রিপিস পরা ঢেউ খেলানো অসাধারণ চুলের অধিকারী এক মেয়ে। সুন্দর চুলের সঙ্গে চেহারা মেলানোর অভিজ্ঞতা আমার খুব একটা সুখকর নয়। তবু কিসের টানে দ্রুত হেঁটে তাকে অতিক্রম করে স্রেফ জমে গেলাম। দুচোখে তার সমুদ্রের গভীরতা। পলকের চোখাচোখির পর যে আবারও আমার পাশ কাটিয়ে চলে গেল। নীল পরি সুন্দরী নয়, সুন্দরীতমা। ‘আম্মুউউ..., মামা তোমরা তাড়াতাড়ি আস, দ্যাখ এখানে সাদা ঘোড়া।’ পেছনে তার আম্মু, ছোট ভাই আর গোটা তিনেক মামা তাকে অনুসরণ করল।নীল কখনোই আমার পছন্দের রং ছিল না। কিন্তু এই মেয়েটা নীল রঙা ড্রেস পরায় নীলকে পৃথিবীর সেরা রং মনে হচ্ছে। প্রথম দর্শনেই প্রেম। আমি প্রেমে পড়লাম ঢেউ খেলানো দিঘল চুলের। প্রেমে পড়লাম তার সমুদ্রগভীর কালো চোখের। প্রেমে পড়লাম, প্রেমে পড়লাম বিষাদের রং নীলেরও।ততক্ষণে মেয়েটিও খেয়াল করল কেউ তাকে অনুসরণ করছে। বেশ কয়েকবার চোখাচোখি হলো। কিন্তু মামাদের বডিগার্ড টাইপ আচরণ তার কাছে গিয়ে কথা বলাই অসম্ভব করে তুলল। শেষ পথ রইল ফোন নম্বর পৌঁছে দেওয়া। কলম সঙ্গেই ছিল কিন্তু আঁতিপাঁতি করে খুঁজেও এক টুকরা কাগজ পেলাম না। রাস্তায় কাগজ খুঁজতে গিয়ে পেলাম অসংখ্য ঝরে পড়া কাঁঠালপাতা। শেষ পর্যন্ত একটা কাঁঠালপাতা তুলে তাতেই লিখলাম।নীল পরি,ভালোবাসি, ভালোবাসবে?সুযোগমতো কাঁপা হাতে তুলে দিলাম নীল পরির হাতে।পাতা উল্টো করে দেখে নীল পরি আমাকে আপাদমস্তক নিরীক্ষণ করল। চোখ বন্ধ করে ফেললাম। ভয় ছিল যদি ফিরিয়ে দেয়। কিন্তু, ভাগ্যবান আমার কানে বাজল।‘সবই বুঝলাম। এখন তাড়াতাড়ি ভাগেন...মামারা টের পেয়ে যাবে।’ফোনের অপেক্ষায় আমি সেকেন্ড, মিনিট হিসাব করি। নীল টি-শার্ট পরে বসে থাকি সারা বেলা। পাক্কা তিন দিন পরে অবশেষে অপরিচিত নম্বর থেকে ফোন।হ্যালো, চিড়িয়াখানা থেকে বলছিলাম। আপনি?কাঁঠালপাতা...নীল পরি ফোন না করলেও তো পারতে?দেখেন এ পর্যন্ত অনেকে অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করেছে।সত্যি?তিন সত্যি।কাচভাঙা হাসির শব্দে আমি এলোমেলো হয়ে যাই। আরেকবার এই হাসি শুনতে আমি পৃথিবীর মালিকানা ছাড়তে রাজি আছি।বায়েজীদজগন্নাথ বিশ্ববিদ্যালয়।