নীল সমুদ্রের ঝড় নাটকের ২৫তম মঞ্চায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার থিয়েটারের নীল সমুদ্রের ঝড় নাটকের ২৫তম মঞ্চায়ন হয়েছে ৬ জুলাই। ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষের সম্মানে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজন করা হয় এই প্রদর্শনীর। নাটকটি দেখে মুগ্ধ সোমনাথ ঘোষ বলেন, ‘কক্সবাজার শহর জগৎ বিখ্যাত। প্রাচীন এই জায়গায় সাংস্কৃতিক ঐশ্বর্য তথা নাট্যচর্চা দেখে আমি অভিভূত।’ সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন থিয়েটারের সাধারণ সম্পাদক তাপস রক্ষিত, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস, সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিজ ফাতেমা, মোস্তাক প্রমুখ। উইলিয়াম শেক্সপিয়ারের দ্য টেম্পেস্ট অবলম্বনে নাটক নীল সমুদ্রের ঝড়। নাট্যভাবনা ও নির্দেশনায় ছিলেন স্বপন ভট্টাচার্য্য।