
শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী। সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। তাঁর মেয়ে মুসররাত মাহতাব। ঢাকার স্কলাস্টিকা স্কুলে স্ট্যান্ডার্ড নাইনে পড়ছে। আজ থাকছে এ দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।
১. কোন ধরনের পোশাক পছন্দ করেন?
নুজহাত: নানা রঙের জামদানি শাড়ি।
মেয়ে: পশ্চিমা ঢঙের পোশাক।
২. পছন্দের খাবার
নুজহাত: ভাত-ডাল ও সুশি।
মেয়ে: পাস্তা ও বিরিয়ানি।
৩. কোথায় যেতে ভালো লাগে?
নুজহাত: পাহাড়।
মেয়ে: সমুদ্র।
৪. কোন ধরনের সিনেমা পছন্দ?
নুজহাত: মুক্তিযুদ্ধভিত্তিক সব সিনেমা।
মেয়ে: সব ধরনের সিনেমা সুযোগ পেলেই দেখি।
৫. যার লেখা ভালো লাগে…
নুজহাত: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
মেয়ে: হুুমায়ূন আহমেদ।
৬. পছন্দের রং...
নুজহাত: হালকা বা উজ্জ্বল যেকোনো রং।
মেয়ে: কালো।
৭. প্রিয় ব্যক্তিত্ব...
নুজহাত: আমার বাবা শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরী।
মেয়ে: মা-বাবা দুজনে। তবে বাবার মতন হতে চাই।
অধুনা প্রতিবেদক