প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমি একজন অসহায় গরিব নারী। একসময় পোশাকশিল্প কারখানায় কাজ করতাম।দুই বছর ধরে স্তন ক্যানসারে আক্রান্ত। ইতিমধ্যে অস্ত্রোপচারসহ চিকিৎসা করাতে গিয়ে সহায় সম্পত্তি বিক্রি করে একেবারে নিঃস্ব হয়ে পড়েছি। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আবারও অস্ত্রোপচার করাতে চার-পাঁচ লাখ টাকা প্রয়োজন, যা জোগাড় করা আমার পক্ষে অসম্ভব। অথচ আমি বাঁচতে চাই। সমাজের বিত্তবানদের কাছে আমার আবেদন, আপনারা আমার প্রতি সদয় হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমাকে বাঁচতে সাহায্য করুন।’ এমন করুণ আর্তি ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামের বাসিন্দা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী মোজাম্মেল হোসেন খানের স্ত্রী নুরজাহান বেগমের। নগরে তাঁর বাসা: এল/৫৩—এল, লোকো কলোনি, খুলশী, পাহাড়তলী। ব্যাংক হিসাব নম্বর: ০৪৯৩৪০০০৩৮৭, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, সদরঘাট শাখা, চট্টগ্রাম।