নুরুল ইসলাম বিএসসির সঙ্গে মতবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক সাংসদ নুরুল ইসলাম বিএসসি বলেন, আদর্শবান, দেশপ্রেমিক ও সচেতন জাতি গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। তাই শিক্ষককে সকল মতভেদের ঊর্ধ্বে উঠে জাতির কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। ১৬ সেপ্টেম্বর নগরের দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়াতাধীন দক্ষিণ–পশ্চিম বাকলিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও গভর্নিং বডির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিউল আজম হিরুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, কাউন্সিলর শাহেদা কাশেম, প্রধান শিক্ষক হারুনুর রশীদ প্রমুখ। বিজ্ঞপ্তি।