নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার পেলেন রাশেদ রউফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুসাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফ ছোটদের উপযোগী প্রবন্ধ গ্রন্থের জন্য পেলেন নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার। রবীন্দ্রনাথের সার্ধতম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকার মূর্ধন্য প্রকাশিত রবীন্দ্রনাথ: ছোটদের আপন গ্রন্থের জন্য তাঁকে এ পুরস্কার দিয়েছে এম নুরুল কাদের ফাউন্ডেশন। পুরস্কার হিসেবে তাঁকে দেওয়া হয় ১৫ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদ। এর আগে ২০০৯ সালে আনন্দ সাম্পান কিশোর কবিতাগ্রন্থের জন্যও তিনি এ পুরস্কার লাভ করেন। চট্টগ্রাম প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি এবং চট্টগ্রাম একাডেমির প্রতিষ্ঠাতা সংগঠক রাশেদ রউফের সর্বমোট প্রকাশিত গ্রন্থ ৩১টি। এসবের বেশির ভাগই শিশু-কিশোরদের জন্য লেখা কবিতা, ছড়া ও গল্পের বই।