কাপ্তাই উপজেলায় নুরুল হুদা কাদেরী স্মৃতি বৃত্তি পরিষদ আয়োজিত কৃতীমানদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল। ৯ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ১৭ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন। শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে এই বৃত্তি প্রদান ভূমিকা রাখবে বলেও জেলা প্রশাসক আশা প্রকাশ করেন।নুরুল হুদা কাদেরী স্মৃতি বৃত্তি পরিষদের আহ্বায়ক আমিনুর রশিদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. দিলদার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ এবং কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী। অনুষ্ঠান উপস্থাপনা করেন চিৎমরম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া।