
নুসরাত ফারিয়া মডেল ও উপস্থাপক। মা ফেরদৌসী বেগম অবসরপ্রাপ্ত শিক্ষক। এখন বুটিকের উদ্যোক্তা। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ–অপছন্দের কথা।
১. কোন ধরনের পোশাক পছন্দ?
ফারিয়া: সালোয়ার–কামিজ। তবে পশ্চিমা পোশাকেও স্বাচ্ছন্দ্য বোধ করি।
মা: সালোয়ার–কামিজ। রাজশাহীর সিল্ক শাড়িও ভালো লাগে।
২. কী খেতে ভালোবাসেন?
ফারিয়া: ভারতীয় খাবার বেশি পছন্দ। মাঝেমধ্যে গরুর মাংস ও পরোটা খেতে ভালো লাগে।
মা: শাকসবজি, মুরগির মাংস ও ভাত।
৩. কাদের গান ভালো লাগে?
ফারিয়া: কনা, হাবিব, অরিজিৎ সিং, সুনিধি চৌহান ও অ্যাডেলে।
মা: কনা, শায়ান ও হেমন্ত মুখোপাধ্যায়।
৪. বিরক্ত লাগে যখন...
ফারিয়া: যার যতটুকু সম্মান পাওয়া উচিত, ততটুকু না দিলে বিরক্ত লাগে।
মা: ছেলেমেয়েরা যখন কথা শুনতে চায় না, তখন বিরক্ত লাগে।
৫. পছন্দের রং
ফারিয়া: লাল রং ও রানি গোলাপি।
মা: সবুজ (ঘাস রং) ও হালকা গোলাপি।
৬. কার অভিনয় ভালো লাগে?
ফারিয়া: সুবর্ণা মুস্তাফা, ঋতিক রোশন ও কারিনা কাপুর।
মা: রাজ্জাক, শাবানা, ববিতা ও আফজাল হোসেন।
৭. অবসর কাটে কীভাবে?
ফারিয়া: যতটুকু অবসর পাই টেলিভিশন দেখি, মাঝেমধ্যে বইও পড়ি।
মা: বই পড়ে ও গান শুনে।
৮. পছন্দের লেখক
ফারিয়া: হুটমায়ূন আহমেদ ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমার প্রিয় লেখক।
মা: হুরমায়ূন আহমেদ ও সমরেশ মজুমদার
সাক্ষাৎকার: শফিক আল মামুন