নূতনচন্দ্র সিংহ ও সাধন ধরের দেশপ্রেম আজও প্রেরণা জোগায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, ‘নূতনচন্দ্র সিংহ ও সাধন ধরের ত্যাগ ও দেশপ্রেম আজও প্রেরণা জোগায়।’ ২৬ এপ্রিল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে নূতনচন্দ্র সিংহের ৩৯তম ও সাধন ধরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজনীতিক জাকারিয়া চৌধুরীর সভাপতিত্বে সভায় আলোচনা করেন মুক্তিযোদ্ধা দ্বীজেন মোহন নাথ, প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, সাংবাদিক স্বপন মহাজন, আওয়ামী লীগ নেতা কাজী আবু জাফর, মনোরঞ্জন সিংহ, অভিজিত্ ধর, স্বপন সেন, কামাল উদ্দিন, উত্তম কুমার চক্রবর্তী, নজরুল ইসলাম, মান্না বিশ্বাস, আশুতোষ দে ও প্রবীর আচার্য। অনুষ্ঠান পরিচালনা করেন মৃত্যুবার্ষিকী উদ্যাপন পরিষদের আহ্বায়ক সাধন মুহুরী। বক্তারা যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে নূতনচন্দ্র সিংহের খুনের সঙ্গে জড়িত স্থানীয় দোসরদের বিচার ও শাস্তি দাবি করেন।