প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রত্যয় ’৭১–এর উদ্যোগে সাবেক মন্ত্রী জহুর আহমেদ চৌধুরীর সহধর্মিণী নারীনেত্রী নূরনাহার জহুরের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতারা। সংগঠনের কার্যালয়ে সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক শামিমা হারুনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন আবদুল লতিফ, সায়রা বানু, দীপঙ্কর চৌধুরী, পরিতোষ বড়ুয়া, আশুতোষ দাশ, নাজনীন আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি।