নৃত্যরঙ একাডেমির নৃত্যানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৃত্যরঙ একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাচ পরিবেশন করেন শিল্পীরা l প্রথম আলো
নৃত্যরঙ একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাচ পরিবেশন করেন শিল্পীরা l প্রথম আলো

নৃত্য সংগঠন নৃত্যরঙ একাডেমির উদ্যোগে আজীবন সম্মাননা প্রদান ও নৃত্যানুষ্ঠান ২৫ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

শুরুতে ছিল কথামালা। প্রীতি বড়ুয়ার সভাপতিত্বে এতে অংশ নেন তৈয়বুল ইসলাম, বিশ্বজিত চৌধুরী ও সঞ্জীব বড়ুয়া। কথামালার পর ‘মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে’ রবীন্দ্রসংগীতের সঙ্গে সমবেত নাচ পরিবেশন করেন শিল্পীরা। এরপর আবার সমবেত নৃত্য ‘এসো হে এসো সজল ঘন বাদল বরিষনে’। একে একে পরিবেশিত হয় ভরত নাট্যম, কত্থক ও ওডিশি। ছিল আধুনিক গানের সঙ্গেও নাচ।

নাচের ফাঁকে মঞ্চে ডাকা হলো নৃত্য প্রশিক্ষক ও পরিচালক স্বপন দাশ, প্রমা অবন্তী ও স্বপন বড়ুয়াকে। সংগঠনের পক্ষ থেকে তাঁদের হাতে আজীবন সম্মাননার স্মারক তুলে দেওয়া হয়।

নাচ পরিবেশনায় অংশ নেয় তন্ময়, সাফায়েত, ঐশী, এরশাদ, পাভেল, রাজেশ, শুভ্র, অদিতি, প্রিয়া, রাহা, চেলসি, প্রিয়াঙ্কা, পূজা, প্রত্যাশা, পিংকি, টুকটুক, শিউলি, প্রেমা, অর্চি, সুব্রত, হিমেল, শুভ, কাইফ, সোহেব, হাবিব ও ফরহাদ।