নেই, তবে তালা আছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলের দোকানে ফুল কিনব বলে ফুল দেখছি। হঠাৎ একটা পিচ্চি এল। সঙ্গে তার আম্মুও ছিলেন। পিচ্চিটা বলছে, ‘ভাইয়া, কদম ফুল আছে?’ দোকানদার বললেন, ‘না।’ ‘শাপলা ফুল আছে।’ ‘না।’ পিচ্চি বলছে, ‘তাহলে আমাকে বেলিফুল দেন।’ দোকানদার বলছেন, ‘ছোট আপু, বেলিফুলও যে নেই।’ পিচ্চিটা রেগে গিয়ে বলল, ‘তালা আছে?’ ‘তালা আছে কিন্তু...।’ ‘যান, দোকানে তালা দিয়ে বাড়ি গিয়ে ঘুমান। ফুল বেচার দরকার নেই।’ কয়ালখালী, রায়পুর, বাঘারপাড়া, যশোর।