নেইমারের জন্য বার্সার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনা ছেড়ে নেইমার এখন পিএসজিতে। নেইমারের অভাবে বার্সা ফ্যানদের মনে জমেছে কষ্টের মেঘ। প্রিয় তারকার অনাকাঙ্ক্ষিত বিদায়ে বার্সেলোনা ফ্যানরা যেসব গান গাইতে পারেন, তা-ই ভেবেছেন রাফি আদনান

সেই ঘাসভরা মাঠে

মূল গান: আইয়ুব বাচ্চু

সেই ঘাসভরা মাঠে, মোরা পারিনি বোঝাতে

তোমাকে মোদের মনেরও ব্যথা।

তুমি তো বলেছ শুধু

ওই পিএসজির কথা...।

ও নেইমার, ও নেইমার তুমি কোথায়?

মূল গান: আসিফ আকবর

বুকের জমানো ব্যথা, কান্নার নোনাজলে

ঢেউ ভাঙে চোখের নদীতে, পিএসজির হাত ধরে,

চলে গেছ দূরে, পারি না তোমায় ভুলে যেতে।

ও নেইমার...ও নেইমার...তুমি কোথায়?

চাই না নেইমার

মূল গান: হৃদয় খান

চাই না নেইমার তুমি অন্য কারও হও,

পাবে না কেউ তোমাকে, তুমি কারও নও।

তুমি তো বার্সারই, জানো না ও...ও...ও...

অদ্ভুত সেই ছেলেটি

মূল গান: অর্থহীন

অদ্ভুত সেই ছেলেটি আবার শুরু করল খেলা

কালো-ছোট স্টাইলিশ চুলে মাথাটা তার ঢাকা

হাতে তার দলিলপত্র, পকেটে অনেক টাকা

ছোট এই ক্যারিয়ারে গোল আছে তার ম্যালা।

আমাদের এই বার্সেলোনায় ছিল তার বাড়ি

কাউকে কিছু না বলে অভিমানে পিএসজিতে দিল পাড়ি।

আমার ভিনদেশি নেইমার

মূল গান: চন্দ্রবিন্দু

আমার ভিনদেশি নেইমার,

একা মাঠেরই বাতাসে

তুমি গুনলে কোটি টাকা,

আমার ক্লাবেরই আশপাশে।

ঠিক লিগ শুরুর আগে

তোমার নাম ধরে কেউ ডাকে,

শেষে ওদের দিকে ঝুঁকে,

তোমার ডিমান্ড বলো কাকে?